এক্সে দেয়া এক পোস্টে শরিফ বলেন, ‘তিনি পেজেশকিয়ানকে পাকিস্তানের চলমান কূটনৈতিক তৎপরতা সম্পর্কে অবহিত করেছেন।’ এ তৎপরতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে সংলাপ ও উত্তেজনা প্রশমনে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:
পাকিস্তান আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আয়োজনের প্রস্তাবও দিয়েছে। শাহবাজ শরিফ বলেন, ‘তিনি ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন এবং ইরানের সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করেছেন।’





