স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিক্ষোভকারীরা দেশটির বেশ কয়েকটি শহরে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে নামেন। এ সময় তারা জাতীয় কংগ্রেস ভবনের কাছে জড়ো হতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের বাধা অতিক্রম করে সামনে যেতে থাকলে শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।
আরও পড়ুন:
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ সীমিত করা, বৃত্তিমূলক কর্মসূচি বাতিল এবং শিক্ষা ঋণ সীমিত করার সরকারি প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।





