জ্বালানিমন্ত্রী বলেন, ‘এই স্বাধীনতা দিবস হলো আমাদের পরিচয়। এ স্বাধীনতা ছিলো বাঙালি ও বাংলাদেশের মানুষের একটি দীর্ঘদিনের স্বপ্ন।’
মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ নিয়ে এখনো একটি অপশক্তি নানা ধরনের সমালোচনা ও বিতর্ক সৃষ্টির চেষ্টা করে।’
তিনি বলেন, ‘যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধ নিয়ে নেতিবাচক মন্তব্য করে। এসব সমালোচনাকারীরা আসলে বাংলাদেশকে মনে-প্রাণে বিশ্বাস করে না। তাদের মানতে হবে এদেশে একটি স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এ দেশের লাখ লাখ মানুষ রক্ত দিয়েছে।’
আরও পড়ুন:
বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, ‘গত ১৭ বছর একটি নির্দিষ্ট দল মুক্তিযুদ্ধের একক মালিকানা দাবি করে দেশ শাসন করেছে। তারা প্রচার করতে চেয়েছিল যে মুক্তিযুদ্ধ কেবল তাদের একার সম্পদ। কিন্তু বাস্তবতা হলো, মুক্তিযুদ্ধ ছিলো জনযুদ্ধ আর এ স্বাধীনতা এদেশের আপামর জনগণের।’
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মন্ত্রী শহরের পদ্ম পুকুর ও কদম ফোয়াড়ার সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন।





