মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলেও হারলো ইন্টার মায়ামি

লিওনেল আন্দ্রেস মেসি
লিওনেল আন্দ্রেস মেসি | ছবি: সংগৃহীত
0

মেজর লিগ সকারে মেসির দুর্দান্ত এক ফ্রি কিকে গোলের পরও হারলো তার দল ইন্টার মায়ামি। যোগ করা সময়ের শেষ দিকে গোল খেয়ে কলম্বাস ক্রুর কাছে ২-১ ব্যবধানে হেরেছে মায়ামি।

কলম্বাসের মাঠ স্কটসমিরাকেল গ্রো ফিল্ডে ম্যাচের ২৮ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন জোসেফ মার্তিনেজ। এর ৫ মিনিট পরই ম্যাচে সমতা ফেরান মেসি।

মেসির নেয়া দারুণ ফ্রি কিক সরাসরি জালে বল জাড়ালে ১-১ হয় স্কোরলাইন। বিরতির পরও দুই দলের লড়াই ছিল সমানে সমান। মায়ামি একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও কলম্বাসের রক্ষণ ভাঙতে পারেনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটের পর কলম্বাসের হয়ে জয়সূচক গোল করেন জামাল থিয়ারে। এ নিয়ে সর্বশেষ ১০ লিগ ম্যাচে মাত্র একটিতে জিতেছে মেসির দল।

মৌসুমের সাতটি খেলা বাকি থাকতে মায়ামি এখন শীর্ষস্থানীয় ন্যাশভিলের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে টেবিলের তিনে রয়েছে।

জেআর