প্রতিমন্ত্রী বলেন, ‘পৌরসভা ও উপজেলা পরিষদে নতুন করে প্রশাসক নিয়োগ দেয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে যেসব স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে এডিসি (অতিরিক্ত জেলা প্রশাসক) ও ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে খুব দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। সে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। এ প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যা দ্রুত সমস্যার সমাধানে কাজ করবে।’
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসক আবু সালেহ মুসাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।





