
উপজেলা-পৌরসভায় প্রশাসক নয়, দ্রুত নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই। দ্রুত এসব প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (বুধবার, ২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়; ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ
ইসির প্রজ্ঞাপন
একজন ব্যক্তি তিনটির বেশি সংসদীয় এলাকায় প্রার্থী হতে পারবেন না। যদি তিনটির বেশি আসনে কোনো ব্যক্তি মনোনয়নপত্র কেনেন, তবে সবগুলো বাতিল হবে। পাশাপাশি সংসদ সদস্য পদে প্রার্থী হতে গেলে মেয়র-চেয়ারম্যানসহ অন্যান্য লাভজনক পদ ছাড়তে হবে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাতের আধারে বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক ও বাসস্টেশন এলাকায় অবস্থিত পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

চাঁদপুরে ১৩ জনকে ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট প্রদান
চাঁদপুরে সোতোকান কারাতে সেন্টারের আয়োজনে ১৩ শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আজ (শুক্রবার, ২০ জুন) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নেত্রকোণায় সাত ট্রাক বালুসহ ৭ জনকে জরিমানা
নেত্রকোণায় কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সাত ট্রাক বালু জব্দসহ চালকদের আটক করেছে পুলিশ। পরে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‘আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না’
আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।

নাটোরে শুরু হয়েছে দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা
'জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়' এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা। আজ (সোমবার, ১৩ জানুয়ারি) থেকে এই মেলা শুরু হয়েছে।

পেশা বদলাতে চান বেদে জনগোষ্ঠীর অনেকে
একসময় হাটে, মাঠে কিংবা গ্রাম্য বাজারে দেখা মিলতো সাপুড়িয়া আর সাপখেলার। খেলা দেখে আমোদিত হতো ছোট-বড় সব বয়সের মানুষ। তবে সময়ের আবর্তে সাপের খেলা দেখিয়ে আয় কমছে বেদে জনগোষ্ঠীর। তাই পেশা বদল চান অনেকেই।

স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনারেের
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।