জ্বালানি সংকটে পাম্পে দীর্ঘ লাইন; কোথাও কোথাও সরবরাহ বন্ধ

তেলের ডিপোতে লরির লাইন ও পাম্পে তেল গ্রহকদের লাইন
তেলের ডিপোতে লরির লাইন ও পাম্পে তেল গ্রহকদের লাইন | এখন টিভি
0

মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকটের প্রভাব রাজধানীতেও স্পষ্ট। আজ (বুধবার, ২৫ মার্চ) সকাল থেকেই ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে চালকদের।

জ্বালানি ঘাটতির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার বেশ কিছু পাম্প বন্ধ পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গাড়িচালকেরা।

আরও পড়ুন:

পাম্প মালিকদের সংগঠনের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, উদ্ভূত পরিস্থিতিতে পাম্প মালিকেরাও সংকটে রয়েছেন। একই সঙ্গে পাম্পগুলোতে নিরাপত্তা জোরদারের দাবিও জানান তিনি।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইএ