এর আগে ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছিল, ইরানি আকাশসীমায় তাদের একটি যুদ্ধবিমানকে লক্ষ্য করে বিমানবিধ্বংসী হামলা চালানো হয়। তবে তাদের দাবি, যুদ্ধবিমানটি হুমকি শনাক্ত করে, কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ করে।
আরও পড়ুন:
এক বিবৃতিতে ইসরাইলিসামরিক বাহিনী জানায়, অভিযানের সময় যুদ্ধবিমানটির দিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্ত করা হয়। এরপর বিমানটির ক্রুরা অভিযান-সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেন। বিবৃতিতে দাবি করা হয়, ‘বিমানটির কোনো ক্ষতি হয়নি এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান সম্পন্ন হয়েছে।’
আইআরজিসির দাবি, এই যুদ্ধে ইরানের আকাশে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ২০০টির বেশি আকাশযানে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি সরবরাহকারী বিমান এবং যুদ্ধবিমান।




