আজ (শুক্রবার, ২০ মার্চ) সরেজমিন মহাসড়কের রাবনা ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে দেখা যায়, কেউ একা, কেউ পরিবার পরিজন নিয়ে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছে। ঘরমুখো মানুষের অভিযোগ, তাদের কাছ থেকে আজকেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
স্বপন মাহমুদ নামের একজন বলেন, ‘আমি টাঙ্গাইলে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করি। গত দুই দিন মহাসড়কে যানবাহনের খুব চাপ ছিলো। শুনেছি মানুষের খুব ভোগান্তি হয়েছে। তাই ঈদের আগের দিন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে দেড় ঘণ্টা যাবত দাঁড়িয়ে থেকেও নীলফামারীর ডিমলার কোনো বাস পাইনি।’
আরও পড়ুন:
বগুড়াগামী হেলাল মিয়া বলেন, ‘আধা ঘণ্টা পর এক বাস পেয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে যেতে হবে, তবে ভাড়া দ্বিগুণ। স্বাভাবিক সময়ে ৪০০ থেকে ৫০০ টাকায় বাড়ি গেলেও সেখানে আজকে ৮০০ টাকা দাবি করছে।’
রুমানা বেগম বলেন, ‘বাস নাই, তাই পিকআপে রংপুর যাচ্ছি। সকালে রোদ পুড়েছি। কিছুক্ষণ পর বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে ভিজতে হবে। আমার মতো নিম্নআয়ের মানুষের ভোগান্তির শেষ নেই।’
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ খুব কম। ঈদের আগের দিন স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



