যমুনা সেতু মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী
সড়ক দুর্ঘটনার প্রতীকী | ছবি: এখন টিভি
1

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সকালে নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাগানবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মো. সাগর (২৮)।

আরও পড়ুন:

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ‘ঢাকা থেকে সাগর মোটরসাইকেলযোগে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নগরজালফৈ এলাকায় পৌঁছলে অজ্ঞাত কোনো ভারি বাহন তাকে চাপা দেয়। এতে সাগর ঘটনাস্থলেই মারা যান। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এএম