এর আগে হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয় কিউইয়েদের। টম ল্যাথাম আউট হলে উদ্বোধনী জুটি থেকে আসে ৪৮ রান।
আরও পড়ুন:
স্কোরবোর্ডে ৭ রান যোগ করতেই আরও একটি উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে দলের বড় সংগ্রহ গড়তে কনওয়ের পাশাপাশি ব্যাট হাতে ভূমিকা রাখেন নিক কেলি, মিচেল স্যান্টনার এবং শেষ দিকে জোস ক্লার্কসন। শেষ পর্যন্ত কনওয়ের ৬০ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি গড়ে ব্ল্যাক ক্যাপরা।
রান তাড়ায় নেমে নিউজিল্যান্ডের বোলারদের দাপটে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের পক্ষে ৩ টি করে উইকেট নেন লকি ফার্গুসন, বেন সিয়ার্স এবং ২ উইকেট নিয়েছেন মিচেল সান্টনার।





