ফিন্যান্সিয়াল টাইমসকে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান আরসেনিও দোমিঙ্গেজ বলেন, ‘এ ধরনের প্রহরা গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারবে না। ইরান বলছে, তারা ‘‘শত্রু’’ দেশগুলোর জন্য এই প্রণালি বন্ধ করে দিয়েছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এতে ঝুঁকি কমে, কিন্তু ঝুঁকি থেকেই যায়। বাণিজ্যিক জাহাজ ও নাবিকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।’
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক নৌ জোট গঠনের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে ইউরোপের বহু নেতা এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।





