কাবুলে পাকিস্তানের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলছেন আফগান ক্রিকেটাররা

কাবুলে বিমান হামলা
কাবুলে বিমান হামলা | ছবি: সংগৃহীত
0

কাবুলে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান, মোহাম্মাদ নবীসহ আফগান ক্রিকেটাররা। এ ধরনের ঘটনা শুধু বিভাজন ও ঘৃণা বাড়ায় বলে মন্তব্য করেছেন তারা।

সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে রশিদ লেখেন, বাড়ি-শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালের ওপর হামলা ইচ্ছাকৃত হোক বা ভুলবশত, তা সরাসরি ‘যুদ্ধাপরাধ’। রমজানের মতো পবিত্র সময়ে মানুষের জীবনের প্রতি এমন অবহেলাকে তিনি ভয়াবহ ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

আরও পড়ুন:

তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের জবাবদিহি নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন। এদিকে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মাদ নবী লিখেছেন, রাতে কাবুলে একটি হাসপাতালে আশার আলো নিভে গেছে। চিকিৎসা নিতে আসা তরুণদের বোমা হামলায় হত্যা করা হয়েছে। এছাড়া তীব্র নিন্দা জানিয়েছেন ইব্রাহিম জাদরান, নাভিন উল হকরা।

জেআর