আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) রাজধানীর বেশিরভাগ পাম্পেই তুলনামূলক কম ছিল ক্রেতার সারি। ঈদকে সামনে রেখে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে শুরু করলেও সরবরাহ স্বাভাবিক থাকায় স্বস্তি ফিরেছে চালক ও যাত্রীদের মধ্যে।
পাম্প মালিকরাও বলছেন, সরবরাহ ঠিক থাকলে ঈদের আগে জ্বালানি ঘাটতির আশঙ্কা নেই। এর আগে, গত মাসের ২৮ তারিখ থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিভিন্ন পাম্পে তেল কিনতে দীর্ঘ লাইন দেখা যায়। সরবরাহ ঠিক রাখতে তখন রেশনিং পদ্ধতি চালু করে বিপিসি।





