স্থানীয়রা জানান, উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা তীব্র দমকা হাওয়া ও বৃষ্টিতে রহনপুর পৌর এলাকা ছাড়াও বোয়ালিয়া, গোমস্তাপুর, আলিনগর, পার্বতীপুর, রাধানগর ও চৌডালা ইউনিয়নের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় অনেক কাঁচা ও আধা-পাকা ঘরের টিনের চাল উড়ে গেছে এবং অসংখ্য গাছ উপড়ে পড়েছে। ঝড়ের সময় গাছ উপড়ে পড়ার শব্দ ও ঘরের চাল উড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে ঘর ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।
আরও পড়ুন:
রহনপুর এলাকার বাসিন্দা মামুনুর রশিদ বলেন, ‘রাতের ঝড়ে অনেকের ঘরবাড়ি উঠে গেছে। চোখের সামনেই আমার ঘরের টিনের চালা উড়ে যায়। আমার শুধু অনেকের বাড়ির টিনের চালা উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা।’
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকের আলী মুন্সি বলেন, ‘ঝড়ে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষি খাতে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণের কাজ চলছে।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



