ইউএনও
খাল খনন শেষে বাড়তি টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ভাসছেন ইউএনও

খাল খনন শেষে বাড়তি টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ভাসছেন ইউএনও

সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও সরকারি অর্থের সাশ্রয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো ফেনী সদর উপজেলায়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় দু’টি খাল পুনঃখনন প্রকল্প শেষে অব্যয়িত ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৭০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা নানা পোস্ট দিচ্ছেন।

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন বাসাইলের ইউএনও

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন বাসাইলের ইউএনও

টাঙ্গাইলের বাসাইলে সুন্দরীখাল পুনঃখনন প্রকল্পে সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করে ১ কোটি ২৫ লাখ ৪২ হাজার ৯৭৬ টাকা কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে খালের নাব্য ও সেচ সুবিধা বাড়ায় স্থানীয় কৃষকদের মধ্যে বছরে তিন ফসল উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

মৌলভীবাজারে ২ দিনের বিজ্ঞান মেলা একদিনেই শেষ, শিক্ষার্থীদের ক্ষোভ

মৌলভীবাজারে ২ দিনের বিজ্ঞান মেলা একদিনেই শেষ, শিক্ষার্থীদের ক্ষোভ

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় ‘—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ দুই দিনব্যাপী আয়োজনের কথা থাকলেও শুরু হওয়ার পরপরই একদিনেই শেষ করে দেয়ার অভিযোগ উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে মানুষের বাড়িঘর। গতকাল (রোববার, ১৫ মার্চ) রাত ১০ টার দিকে হঠাৎ শুরু হওয়া এ ঝড়ে গোমস্তাপুর উপজেলার প্রায় সব ইউনিয়নে ঘরবাড়ি, গাছপালা ও আমবাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেয়ার ঘটনায় একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেয়ার ঘটনায় একজন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেয়ার ঘটনার মামলায় শরীফ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণায় ইউএনওকে শাসানো ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নেত্রকোণায় ইউএনওকে শাসানো ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নেত্রকোণায় মোবাইল কোর্ট চলাকালে ইউএনওকে শাসিয়ে সাময়িক বরখাস্ত হলেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুইয়া। আজ (রোববার, ১৮ জানুয়ারি) সকালে শাসানোর ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিকালেই তাকে শোকজ করে প্রশাসন।

মাথাব্যথা নিয়ে হাসপাতালে, চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুরের ইউএনও’র মৃত্যু

মাথাব্যথা নিয়ে হাসপাতালে, চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুরের ইউএনও’র মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা (৩৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আগামী নির্বাচন পাঁচ বছরের আর গণভোট শত বছরের জন্য: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন পাঁচ বছরের আর গণভোট শত বছরের জন্য: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন

১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন

১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration)। ১৫৮ জন কর্মকর্তাকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সকালে প্রজ্ঞাপনে জারি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় ইউএনওকে অপহরণ চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় ইউএনওকে অপহরণ চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে অপহরণ চেষ্টা ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরসোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলার এজহার জমা দিয়েছে আশুগঞ্জ উপজেলা প্রশাসন।

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনও রাহুল চন্দ ওএসডি

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনও রাহুল চন্দ ওএসডি

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্কুলছাত্র আলিফ আহমেদ সিয়াম হত্যা মামলার অন্যতম আসামি ঝালকাঠির রাজাপুরের ইউএনও রাহুল চন্দকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ থেকে প্রত্যাহার করে ওএসডি হিসেবে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

কিশোরগঞ্জে ইউএনওর বাসভবনের সামনে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জে ইউএনওর বাসভবনের সামনে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের ইটনায় মিনি স্টেডিয়ামে খেলাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত পুলিশ, আনসার সদস্য এবং প্রশাসনিক কর্মচারীদেরকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনওর বাসভবনে কর্মরত এক আনসার সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।