দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো | ছবি: এখন টিভি
0

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ (রোববার, ১৫ মার্চ) তাদের নিয়োগ দেয়া হয়।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেয়া হয়েছে।

জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন

পঞ্চগড় — মোহাম্মদ তৌহিদুল ইসলাম

দিনাজপুর — মোফাজ্জল হোসেন দুলাল

রংপুর — মোহাম্মদ সাইফুল ইসলাম

কুড়িগ্রাম — মো. সোহেল হোসনাইন কায়কোবাদ

গাইবান্ধা — অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক

জয়পুরহাট — মো. মাসুদ রানা প্রধান

বগুড়া — এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জ — মো. হারুনুর রশিদ

নওগাঁ — মো. আবু বক্কর সিদ্দিক

রাজশাহী — মো. এরশাদ আলী

নাটোর — মো. রহিম নেওয়াজ

মেহেরপুর — মো. জাভেদ মাসুদ

কুষ্টিয়া — সোহরাব উদ্দিন

ঝিনাইদহ — মো. আবুল মজিদ

যশোর — দেলোয়ার হোসেন খান খোকন

মাগুরা — আলী আহমেদ

বাগেরহাট — শেখ মোহাম্মদ জাকির হোসেন

খুলনা — এস এম মনিরুল হাসান (বাপ্পী)

পটুয়াখালী — স্নেহাংশু সরকার

ভোলা — গোলাম নবী আলমগীর

বরিশাল — আকন কুদ্দুসর রহমান

ঝালকাঠি — মো. শাহাদাৎ হোসেন

পিরোজপুর — আলমগীর হোসেন

টাঙ্গাইল - এস এম ওবায়দুল হক

শেরপুর — এ.বি.এম. মামুনুর রশিদ

ময়মনসিংহ — সৈয়দ এমরান সালেহ

নেত্রকোনা — মো. নূরুজ্জামান (এড.)

কিশোরগঞ্জ — খালেদ সাইফুল্লাহ সোহেল খান

মুন্সীগঞ্জ — এ.কে.এম. ইরাদত

নারায়ণগঞ্জ — মো. মামুন মাহমুদ

রাজবাড়ী — আব্দুস সালাম মিয়া

গোপালগঞ্জ — শরিফ রফিক উজ্জামান

মাদারীপুর — খোন্দকার মাশুকুর রহমান

শরীয়তপুর — সরদার এ.কে.এম. নাসির উদ্দিন

সুনামগঞ্জ — মো. মিজানুর রহমান চৌধুরী

সিলেট — আবুল কাহের চৌধুরী

মৌলভীবাজার — মিজানুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া — সিরাজুল ইসলাম

কুমিল্লা — মো. মোশতাক মিয়া

নোয়াখালী — মো. হারুনুর রশিদ আজাদ

লক্ষ্মীপুর — সাহাব উদ্দিন

কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী

এসএস