রাশিয়ার স্পুতনিক সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি তেহরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার চেষ্টা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনের এ তথ্য উঠেছে।
জালালি বলেন, মুজতবার বাবা আলী খামেনি নিহত হওয়ার পর ইরানিরা ‘রক্তের প্রতিশোধ’ চাইছে।
তিনি বলেন, ‘মানুষ ক্ষুব্ধ এবং এই রক্তপাতের প্রতিশোধ দাবি করছে।’ তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই, আমেরিকানরা এর আগে প্রতিশোধের মুখে পড়েছে এবং ভবিষ্যতেও কঠোর প্রতিশোধের মুখে পড়বে।’