পহেলা বৈশাখ থেকে ফার্মার্স কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পিএমও
1

পহেলা বৈশাখ অর্থাৎ আগামী ১৪ এপ্রিল থেকে ফার্মার্স কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করার পর বক্তব্য দেয়ার সময় এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘ভোটের কালী মোছার আগেই নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে। ১৪ এপ্রিল তথা পহেলা বৈশাখ থেকে ফার্মার্স কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মধ্যে দিয়ে দেশকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার, যেন কোনো ফ্যাসিবাদ মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।’

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশে মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য গড়ে তোলা হবে নিরাপদ রাষ্ট্র ও সমাজ।’

এসএইচ