ছুটির দিনে তেল সংগ্রহ করতে পেরে কিছু স্বস্তি প্রকাশ করেছে ডিলাররা। ডিলার ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ডিপো খোলা থাকায় সরবরাহ চালু রয়েছে, তবে চাহিদা বেশি থাকায় চাপও রয়েছে।
আবার অনেকের অভিযোগ, সরবরাহ চালু থাকলেও খুচরা পর্যায়ে সব পাম্পে সমানভাবে তেল পৌঁছাচ্ছে না।
আরও পড়ুন:
সংশ্লিষ্টরা জানান, আতঙ্কে বাড়তি তেল তোলার প্রবণতা থাকায় কোথাও কোথাও সাময়িক চাপ তৈরি হচ্ছে।
তবে বিপিসি বলছে, মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপোগুলো সচল রাখা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।





