কর্মসূচির দু’টি ভিন্ন ভেন্যুতে প্রায় চার শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘গতানুগতিক জাঁকজমকপূর্ণ ইফতার না করে এই আয়োজনটি কেবল এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার করানোর উদ্দেশেই গ্রহণ করা হয়েছে।’
আরও পড়ুন:
সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবছর রমজান মাসেই একাধিক দিন সমাজের অবহেলিত শ্রেণি, বিশেষ করে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতেন। আমাদের এই প্রয়াসটির মাধ্যমে আমরা তার সেই মহতী উদাহরণকেই অনুসরণ করার চেষ্টা করছি।’
অনুষ্ঠানটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় কমিটি ও হল পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।





