যুদ্ধবিরতি চায় না ইরান: দেশটির স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ | ছবি: সংগৃহীত
0

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ লিখেছেন, ইরান যুদ্ধবিরতি চাইছে না। কারণ আমরা মনে করি আগ্রাসনকারীকে এমনভাবে জবাব দিতে হবে, যাতে সে শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনো আমাদের প্রিয় ইরানে হামলার কথা না ভাবতে পারে।

এসময় তিনি আরও লিখেন, জায়নবাদী শাসনব্যবস্থা নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ-এ চক্র চালু রাখতে চায়। আমরা এই চক্র ভেঙে দেব।

খাতাম আল-আনবিয়া সদর দপ্তরও এক বিবৃতিতে বলেছে, ইরান যুদ্ধবিরতি চাইছে না এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ শেষ হবে না।

আরও পড়ুন:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের মন্তব্য করেছেন। পিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের কোনো আলোচনায় বসবে বলে তিনি মনে করছেন না। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ইরানের জন্য খুবই তিক্ত।

এ সময় তিনি বলেন, ‘এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দফায় আলোচনা হয়েছিলো। তারপরই ইরানের ওপর হামলা চালানো হয়েছে।’

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধবিরতির জন্য শর্ত হলো; ভবিষ্যতে ইরানের ওপর আর কখনও আক্রমণ করা হবে না, এমন নিশ্চয়তা দিতে হবে।

জেআর