আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন সাইমুম রেজা

সাইমুম রেজা তালুকদার
সাইমুম রেজা তালুকদার | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। আজ (সোমবার, ৯ মার্চ) চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তিনি।

চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সাইমুম রেজা বলেন, ‘আগের পেশায় ফিরে যেতেই এ সিদ্ধান্ত নেয়া। এছাড়া অন্য কোনো কারণ নেই।’

এফএস