নিহত আয়েশা ওই গ্রামের হাসেমের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে আয়েশা তার মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে বাড়িতে ফিরে আসে। পরে বাড়ির আঙিনায় ছোট বোন মারিয়ার সঙ্গে খেলছিল সে। দুপুর ২টার দিকে হঠাৎ আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
আরও পড়ুন:
পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’





