ইরাকের তেলক্ষেত্র থেকে কর্মী সরাচ্ছে মার্কিন কোম্পানিগুলো

কুয়েত যাচ্ছেন বিদেশি কর্মীরা

হ্যালিবার্টনের কর্মীরা সাফওয়ান সীমান্ত দিয়ে কুয়েতে প্রবেশ করছে
হ্যালিবার্টনের কর্মীরা সাফওয়ান সীমান্ত দিয়ে কুয়েতে প্রবেশ করছে | ছবি: রয়টার্স
0

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরাকের তেলক্ষেত্র থেকে বিদেশি কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে মার্কিন তেল কোম্পানিগুলো। রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, কর্মীরা সাফওয়ান সীমান্ত দিয়ে কুয়েতে প্রবেশ করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন তেল কোম্পানি হ্যালিবার্টনের নিরাপত্তারক্ষী মোহাম্মদ তামে বলেন, ‘ইরাকের নিরাপত্তা পরিস্থিতির কারণে তেলক্ষেত্রে কর্মরত বিদেশি কর্মীরা কুয়েতে চলে গেছেন। সেখান থেকে তারা নিজদের পরবর্তী গন্তব্য ঠিক করবেন।’

আরও পড়ুন:

গত এক সপ্তাহজুড়ে চলা সংঘাতে দেশটির তেলক্ষেত্রগুলোতে হামলার শিকার হয়েছে। এদিকে আরেকটি মার্কিন তেল কোম্পানি এইচকেএন এনার্জি গতকাল (শুক্রবার, ৬ মার্চ) ইরাকি কুর্দিস্তানের তেল উৎপাদন বন্ধ করে দিয়েছে।

এএম