নতুন শপিংমলে ক্রেতাদের ভিড়: স্বাচ্ছন্দ্যে কেনাকাটা চললেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

ঈদের কেনাকাটায় জমজমাট মার্কেট
ঈদের কেনাকাটায় জমজমাট মার্কেট | ছবি: এখন টিভি
1

গত কয়েকবছরে রাজধানীতে গড়ে ওঠেছে বেশ কয়েকটি নতুন শপিংমল। যানজট আর ভিড় এড়িয়ে কিছুটা স্বাচ্ছন্দ্যে কেনাকাটায় অনেকের গন্তব্য হয়ে ওঠছে এসব বিপণি-বিতানগুলো। রুচিশীল পরিবেশ আর বাহারি সব পোশাকের কালেকশন থেকে তারা কিনছেন পছন্দের পোশাক তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে, ক্রেতা উপস্থিতি আশানুরূপ না হওয়ায় কিছুটা চিন্তিত ব্যবসায়ীরা।

নতুন পোশাকের ঘ্রাণে ঈদ বরণ করে নিতে রাজধানীর বিপণি-বিতানগুলোতে বাড়ছে ভিড়। তবে প্রথাগত মার্কেটগুলোর ভিড় আর হট্টগোল এড়িয়ে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে নতুন গড়ে ওঠা আধুনিক শপিং মলগুলোতে।

আরও পড়ুন:

রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে দেখা মিললো তেমন এক চিত্রের। বড় মার্কেটগুলোর চেয়ে এখানে ভিড় কিছুটা কম থাকায় ক্রেতারা বেশ আয়েশ করেই সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা।

হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজায় এবার দেশি-বিদেশি বিভিন্ন ড্রেসের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। বিশেষ করে পাকিস্তান ও ভারতীয় ড্রেসের চাহিদার এখানে শীর্ষে। এছাড়া, গয়না এবং জুতার কালেকশন নজর কাড়ছে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতাদের।

সাধ্য আর শখের মেলবন্ধনে আভিজাত্যের ছোঁয়ায় ঈদের প্রস্তুতি সারছেন ক্রেতারা। ঈদ যত ঘুনিয়ে আসবে, বাড়বে ক্রেতাদের উপস্থিতি প্রত্যাশা ব্যবসায়ীদের।

ইএ