অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হিলিতে দুই কারখানায় জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান | ছবি: এখন টিভি
2

হিলিতে লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুই কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ৪ মার্চ) দুপুরে উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।

এসময় তিনি চৌধুরী ডাঙ্গাপাড়ার আয়েশা-সালমা ও ভাই-বোন প্রোডাক্ট নামের দুইটি কারখানায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ বেশ কিছু অনিয়মের অভিযোগ এনে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন:

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহৃত থাকবেও বলে জানান তিনি।

ইএ