ইরানে হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে: ব্র্যাড কুপার

প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার
প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, বিমানবাহী দুটি রণতরি ও কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) এ তথ্য জানান।

ব্র্যাড কুপার জানান, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। ইরানে হামলাকে ‘কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি’ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:

এ মার্কিন কর্মকর্তা বলেন, ‘সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি; যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও শেষ করে দিচ্ছি। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে।’

অ্যাডমিরাল কুপার ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করার দাবিও করেছেন। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সমুদ্রতল থেকে আকাশপথ এবং সাইবারস্পেস পর্যন্ত ইরানের ওপর নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে।’

জেআর