রোনালদো–মেসির পর এবার সন্তানদের দ্বৈরথে ফুটবলের নতুন অধ্যায়

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

দুই দশকেরও বেশি সময় বিশ্ব ফুটবল শাসন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এখন সেই প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় লিখছেন তাদের সন্তানেরা।

২০২৬ সালে আলোচনায় আসেন ১৫ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। আলগার্ভ আন্তর্জাতিক টুর্নামেন্টে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অ্যাসিস্ট, শুরুর একাদশে জায়গা আর জার্মানির বিপক্ষে জয়ে শিরোপা সব মিলিয়ে নজর কাড়ছেন তিনি। এক বছরের মধ্যে বয়সভিত্তিক পর্যায়ে এটি তার তৃতীয় আন্তর্জাতিক ট্রফি।

আরও পড়ুন:

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামি অ্যাকাডেমির অনূর্ধ্ব-৮ দলে খেলছেন চিরো মেসি। ওয়েস্টন কাপে গোল করে দলকে শিরোপা জিতিয়েছেন তিনি। গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন গর্বিত বাবা মেসি।

রোনালদো-মেসির লড়াই এখন নতুন প্রজন্মে ভিন্ন মহাদেশে, কিন্তু একই স্বপ্নে।

এফএস