উৎসবের দ্বিতীয় দিন আজ (মঙ্গলবার, ৩ মার্চ) ঊষালগ্নে মাঙ্গলিকী ও প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির লেখায় মেতে ওঠে উৎসবে আগত ভক্তরা।
আরও পড়ুন:
এর আগে গতকাল (সোমবার, ২ মার্চ) পাবনার হিমাইতপুরে আশ্রম প্রাঙ্গণে শুরু হয় তিন দিনব্যাপী এই উৎসব। উৎসবের প্রথম দিনই ঠাকুর ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে আশ্রম প্রাঙ্গণ।
আগামীকাল (বুধবার, ৪ মার্চ) সন্ধ্যায় সমবেদ প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই উৎসব।





