পাকিস্তানের আকাশসীমায় বাণিজ্যিক ফ্লাইট চলাচল আংশিক বন্ধ ঘোষণা

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটি বিমান
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটি বিমান | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের কারণে আঞ্চলিকভাবে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর অংশ হিসেবে মার্চ মাসের শেষ পর্যন্ত লাহোর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ।

পাকিস্তানের বিভিন্ন শহর ও মধ্যপ্রাচ্যের গন্তব্যের মধ্যে চলাচলকারী ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা (গ্রিনিচ মান সময় ভোর ৪টা থেকে সকাল ১০ টা) পর্যন্ত করাচি ও লাহোর অঞ্চলে ফ্লাইট চলাচলের নির্দিষ্ট রুট সাময়িকভাবে বন্ধ থাকবে।’

এএইচ