কুয়ালালামপুরে মিলছে বাংলাদেশি হরেক রকম ইফতার

প্রবাসী বাংলাদেশিদের ইফতার আয়োজন
প্রবাসী বাংলাদেশিদের ইফতার আয়োজন | ছবি: এখন টিভি
0

দূর প্রবাসেও দেশিয় স্বাদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি রেস্তোরাঁয় মিলছে হরেক রকম ইফতার। হাজার মাইল দূরে বসেও ইফতারে দেশিও খাবারের স্বাদ পেয়ে খুশি প্রবাসীরা। ভোক্তাদের জন্য বাহারি ইফতারের জমজমাট বেচাবিক্রিতে খুশি ব্যবসায়ীরাও।

কর্মব্যস্ত জীবনে পরিবার-পরিজন ছাড়া ভিন্ন বাস্তবতায় দিন কাটে মালয়েশিয়ার প্রবাসীদের। দীর্ঘ কর্মঘণ্টা, গরম আবহাওয়া আর ক্লান্তি সত্ত্বেও রোজা রাখছেন নির্মাণশ্রমিক, রেস্তোরাঁকর্মী ও কারখানার শ্রমিকরা। তবে প্রবাসে থাকলেও রমজানে হৃদয়ে থাকে বাংলাদেশের স্বাদ-ঘ্রাণ। তাইতো দেশিয় ইফতার খেতে বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে ভিড় জমান প্রবাসীরা। অনেকেই ইফতার কিনে নিয়ে যান বাসাতেও।

রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় জমে উঠেছে ইফতার বাজার। বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ও অস্থায়ী স্টলগুলোতে মিলছে ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপিসহ নানা পরিচিত পদ। দেশিয় খাবার পেয়ে খুশি প্রবাসীরাও।

কর্মব্যস্ততার কারণের পরিবারের সঙ্গে ইফতার করা হয় না। তাছাড়া দেশের বাহিরে থাকায় পরিবারকে মিস করছেন বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুন:

প্রবাসীরা বলছেন, এসব খাবার শুধু ক্ষুধা মেটায় না, মনে করিয়ে দেয় গ্রামের বাড়ি, পরিবার আর শৈশবের রমজানের স্মৃতি। ইফতারিতে শতভাগ দেশিয় স্বাদ রাখার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা জানান, রমজান এলে দেশিয় খাবারের চাহিদাও বেড়ে যায়।

মালয়েশিয়া রেস্টুরেন্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সব সুস্বাদু ইফতার আমরা এখানে আয়োজন করি। প্রতি বছররে মতো এ বছর ও আমরা ভালো সারা পাচ্ছি।’

মালয়েশিয়া রেস্টুরেন্ট ব্যবসায়ী রাসেল রানা বলেন, ‘প্রতি বছর ইফতার বিক্রি করার কারণে এদেশের মানুষের কাছেও বাংলাদেশের ইফতার অনেক বেশি জনপ্রিয়।’

দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও, রমজানের ভ্রাতৃত্বের বন্ধন আর দেশিয় ইফতারের স্বাদ প্রবাসীদের যেন একসূত্রে গেঁথে রাখে।

জেআর