আজ (সোমবার, ২ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিনী অধ্যাপক ড. শাহিদা রফিকের ১ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন:
মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকার গেলো ১৭ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থা। এসব সংকট কাটিয়ে এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই নতুন সরকারের চ্যালেঞ্জ।’
এসময় তিনি আরও বলেন, ‘বেগম রোকেয়ার মতো মানুষকেও কোনো কোনো মহল অবজ্ঞা করে, যা দৈন্যতা। মরহুমার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি নারীর অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে।’





