হারলে বিদায়, জিতলে সেমিফাইনাল এমন কঠিন সমীকরণ সামনে নিয়ে ইডেন গার্ডেনসে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের চাপে ফেলে ক্যারীবীয়ানরা। শেষদিকে পাওয়েল ও হোল্ডারের ঝড়ে স্কোর পৌঁছে যায় পাহাড়সম উচ্চতায়।
আরও পড়ুন:
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে বিশাল ১৯৫ রানের স্কোর। বুমরাহ নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট, তবে রান থামানো যায়নি। ১৯৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে দুই ওপেনার অভিষেক ও সাঞ্জু। ১০ রানে অভিষেক বিদায় নিলেও আরেক প্রান্ত আগলে রেখে ম্যাচ বের করে নেন সাঞ্জু স্যামসন। শেষ পর্যন্ত ১২টি ৪ ও ৪ ছক্কায় ৫০ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন সাঞ্জু।





