বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পিএমও
0

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনে গিয়ে এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

আজ (শনিবার, ১০ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী আয়োজন করা হয়।

এসময় কুয়েটের গবেষকরা বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল উৎপাদনের প্রযুক্তি, গবেষণার অগ্রগতি ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন। প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রদর্শনীতে দেখা যায়, হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন প্রযুক্তিতে মানববর্জ্য, রান্নাঘরের বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে তৈরি হচ্ছে বায়োক্রুড বা জৈব অপরিশোধিত তেল।

আরও পড়ুন:

গবেষকদের দাবি, বাণিজ্যিকভাবে প্রযুক্তিটি সম্প্রসারণ করা গেলে দেশের আমদানিকৃত অপরিশোধিত তেলের ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। এতে বছরে আনুমানিক ৬ হাজার ৫০০ থেকে ১৩ হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে।

তবে এ সম্ভাবনা যাচাইয়ে ১০০ থেকে ১২০ কোটি টাকা ব্যয়ে একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সফল হলে জ্বালানি আমদানির ব্যয় কমানোর পাশাপাশি বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে রূপান্তর, নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের সুযোগ তৈরি হতে পারে।

এসএইচ