ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঠিক একদিন পর এই আক্রমণ শুরু হলো। খবর বার্তা সংস্থা এএফপির।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেহরানের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং বিস্ফোরণের শব্দে গোটা শহর প্রকম্পিত হয়েছে। ইসরাইলি কর্মকর্তাদের দাবি, সবশেষ এই হামলায় ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে এ হামলার তীব্র প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তেহরান কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই সংঘাত কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়বে।





