খামেনি হত্যার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজার হাজার মানুষের বিক্ষোভ

কাশ্মীরে হাজার হাজার মানুষের বিক্ষোভ
কাশ্মীরে হাজার হাজার মানুষের বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজার হাজার শিয়া মুসলিম রাস্তায় নামে বিক্ষোভ করেছে। খবর আল জাজিরার।

বিক্ষোভকারীরা লাল, কালো ও হলুদ পতাকা হাতে রাজধানী শ্রীনগরের প্রধান চত্বরে জমায়েত হয়। সেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেয় তারা। বিক্ষোভটি আবেগময় হলেও মূলত শান্তিপূর্ণ ছিল।

৪০ বছর বয়সী সৈয়দ তোফিক সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘আজ আমরা সকলেই গভীর শোকের মধ্যে আছি। আমরা আমাদের প্রিয় নেতার শহীদ হওয়ায় শোক প্রকাশ করছি।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘আমরা সর্বদা নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াব। যদি ভাবেন যে আমাদের প্রিয় নেতাকে শহীদ করেছেন, আপনি ভুলের মধ্যে আছেন। আপনারা কখনো দমন করতে পারবেন না, যতক্ষণ আমরা, খামেনির সন্তানরা, বেঁচে আছি।’

কাশ্মীর এবং ভারতের অন্যান্য অঞ্চলেও যেখানে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলিম বাস করে, সেখানে একই ধরনের প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

এসএইচ