গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত বায়রা, শায়েস্তা ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার গোপালনগর গ্রামের রোমান মৃধা, আজিমপুর এলাকার সাগর এবং কাঞ্চননগর গ্রামের ফয়সাল। এর মধ্যে রোমান মৃধাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ট্রলিচালক সাগর ও ফয়সালকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
অভিযানে বায়রা ইউনিয়নের গারাদিয়া এবং শায়েস্তা ইউনিয়নের গোপালনগর এলাকায় কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত দু’টি এক্সকাভেটর অকেজো করা হয়। পরে গোপালনগর গ্রাম থেকে মাটি পরিবহনের জন্য ব্যবহার করা দু’টি ট্রলি আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, ‘কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিতভাবে এমন অভিযান চালানো হবে।’
অভিযানে পুলিশ, সেনাবাহিনী, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।





