এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ ‘অবিবেচনাপ্রসূত পদক্ষেপগুলোর’ দ্রুত একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা। রাশিয়ার মতে, এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে যেকোনো শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় রাশিয়া আগের মতোই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে ইরান পরিস্থিতির ওপর প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘তথাকথিত শান্তিপ্রতিষ্ঠাকারী (যুক্তরাষ্ট্র) আবারও তার আসল রূপ দেখিয়েছে। ইরানের সঙ্গে সব আলোচনাই ছিল মূলত একটি সাজানো নাটক বা ছদ্মাবরণ। এ নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না; কেউই আসলে কোনো বিষয়ে সমঝোতা করতে চায়নি।’
উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা করেছে ইরান। হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



