তিনি বলেন, ‘আমি কিছুই জানি না, তবে শুনেছি আমি আর নেই।’
এর আগে, আজ ড. আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন:
অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক শিক্ষাবিদকে গভর্নর পদে নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আজই (বুধবার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।





