নতুন এ রণতরীটি আগে মোতায়েন করা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ সহ আরও কয়েকটি যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমানের সঙ্গে যোগ দেবে। ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ যুক্তরাষ্ট্রের নতুন এবং বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। এটি পারমাণবিক বিদ্যুৎচালিত; যেখানে ৭৫টিরও বেশি যুদ্ধবিমান থাকতে পারে। যার মধ্যে এফ-১৮ সুপার হর্নেট এবং রাডার সংবলিত ই-২ হকআই বিমান অন্যতম।
আরও পড়ুন:
তবে রণতরীটিতে রয়েছে যান্ত্রিক সমস্যাও। টানা ৮ মাস সমুদ্রে থাকায় নিয়মিত মেরামত ও আধুনিকায়নের কাজ থমকে আছে। এছাড়া ভ্যাকুয়াম পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও বিকল হয়ে পড়ছে বারবার। এতে ব্যাহত হচ্ছে নাবিকদের জীবনযাত্রা।
তবে রণতরীর অভ্যন্তরীণ এ সমস্যা প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক সিদ্ধান্তে প্রভাব ফেলবে না বলে মনে করেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
গত সপ্তাহে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ১০-১৫ দিনের মধ্যে চুক্তিতে না এলে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে কোনো চাপের সামনে মাথা নত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।





