
থাইল্যান্ডে মাতাল হয়ে মারামারি; রণতরীতে ফেরত পাঠানো হলো দুই মার্কিন নাবিক
থাইল্যান্ডের পাতায়ায় মাতাল অবস্থায় মারামারিতে জড়িয়ে পড়ার পর মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের দুই নাবিককে জাহাজে ফেরত পাঠানো হয়েছে। টানা ২৮৬ দিন সাগরে মোতায়েন থাকার পর বিশ্রামের জন্য থাইল্যান্ডে নোঙর করা এই রণতরীর অবশিষ্ট সময় জাহাজের মধ্যেই কাটাতে হবে তাদের। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাগরে টানা ২৮৬ দিন কাটিয়ে মার্কিন রণতরি থাইল্যান্ডে, মধ্যপ্রাচ্য মিশনে গড়লো রেকর্ড
ইরানের সঙ্গে যুদ্ধে মধ্যপ্রাচ্যে টানা ২৮৬ দিন সাগরে কাটানোর পর থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। আধুনিক ইতিহাসে কোনো মার্কিন যুদ্ধজাহাজের একটানা সাগরে মোতায়েন থাকার ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন রণতরিতে দুর্দশার অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প; আসছে নতুন রণতরি
মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা রেকর্ড গড়া মিশনে মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকনের’ নাবিকদের অবস্থা খারাপ হয়ে যাওয়া, মনোবল কমে যাওয়া এবং কিছু নাবিকের জাহাজ থেকে ঝাঁপ দেয়ার চেষ্টা করার প্রতিবেদন সামনে আসার পরও পরিবারের সদস্যদের উদ্বেগ উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

‘ইউএসএস আব্রাহাম লিংকনে’ নাবিকদের দুর্দশা; পেন্টাগনের কাছে কৈফিয়ত চান মার্কিন আইনপ্রণেতারা
মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকনে’ ২৫০ দিনের বেশি সময় ধরে অবস্থানরত হাজার হাজার সেনা সদস্য খাদ্য সংকট, ভাঙা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও চরম ক্লান্তির সঙ্গে লড়াই করছেন। এই খবর সামনে আসার পর মার্কিন আইনপ্রণেতারা পেন্টাগনের কাছে কৈফিয়ত চেয়েছেন এবং ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ প্রয়োগ শুরু করেছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
ইরান যুদ্ধের ময়দানে নিয়োজিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে জ্বালানি, খাদ্য এবং পর্যাপ্ত গোলাবারুদসহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড বা সেন্টকম এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালির কাছে গুরুত্বপূর্ণ জলসীমায় ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবি ইরানের
ইরানের এক নৌবাহিনী কমান্ডার হরমুজ প্রণালির কাছে গুরুত্বপূর্ণ জলসীমায় ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবি করেছেন। একই সঙ্গে তিনি অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলে ইরানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামরিক অবস্থান জোরদারে ভূমধ্যসাগরে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড
গত কয়েকদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব মোকাবিলায় সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি মোতায়েনেরও নির্দেশ দেন। এবার তারই অংশ হিসেবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। যা ওই এলাকায় ওয়াশিংটনের সামরিক অবস্থানকে আরও জোরালো করলো।