Recent event

মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেয়াদ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ ৬টি সিটি করপোরেশনের প্রশাসকেরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর এসব বলেন এলজিআরডি বিষয়ক মন্ত্রী।

তিনি বলেন,‘রাজনৈতিক প্রশাসকেরা ভালোভাবে কাজ করবে আমলাদের চেয়ে। মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই।

আরও পড়ুন:

ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন সম্পর্কে তিনি বলেন,‘দলীয় প্রতীকে সিটি ভবিষ্যতে হবে কিনা সেটা সংসদে নির্ধারিত হবে।’

এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন বলেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রশাসকেরা জানান, মশা, যানজট, রাস্তাঘাট মেরামতসহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনে অগ্রাধিকার নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে।

এএইচ