Recent event

‘দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে র‌্যাব’

র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মুহাম্মদ জুবায়ের | ছবি: এখন টিভি
0

দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে র‌্যাব বলে জানিয়েছেন র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মুহাম্মদ জুবায়ের। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাওরান এলাকায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আজ ৯টি মামলায় সতর্কমূলকভাবে ২৬ হাজার টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমান টিম।

র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, ‘দাম নিয়ন্ত্রণে কোনো হেরফের হবে না। রমজানের পুরো মাসজুড়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সর্তক করার পাশাপাশি সতর্কমূলক জরিমানা করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী সঠিক দামের পরিবর্তে দাম বেশি রাখলে তাদের প্রতি পর্যাপ্ত জরিমানা ও আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে, যে কোনো ছোট বড় ব্যবসায়ীদের।

এর আগে রাজধানীর কাওরানবাজারসহ আশপাশের বাজার গুলোতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে, বাজার সিন্ডিকেট বন্ধ করার আহ্বান জানায় র‌্যাব।

এফএস