Recent event

জানুয়ারির সেরা নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি

সোবহানা মোস্তারি
সোবহানা মোস্তারি | ছবি: সংগৃহীত
0

আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেন সোবহানা মোস্তারি।

নেপালে হওয়া টুর্নামেন্টে সবমিলিয়ে ৬ ম্যাচ খেলেছেন সোবহানা। ৪৫ দশমিক আট শূন্য গড় ও ১৪৫ দশমিক আট পাঁচ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি।

আরও পড়ুন:

এই আসরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। থাইল্যান্ডের বিপক্ষে একটি ছক্কা ও নয়টি চারে খেলেন ৪২ বলে ৫৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। স্কটল্যান্ডের বিপক্ষে সোবহানা করেছিলেন ৪৭ রান।

বাকি ম্যাচগুলোতেও ছন্দ ধরে রাখেন তিনি। নারী ক্রিকেটে সোবহানার পাশাপাশি সেরার লড়াইয়ে আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস।

এএম