এর আগে শুক্রবার সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বন বিভাগ।
আটক জেলেরা জেলেরা হলেন, পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর গ্রামের জামাল হওলাদার (৩২), মো. কালু (৪৮), ফরহাদ (৩০), মো. ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), মো. হানিফ হাওলাদার (৪০), রাজীব হাওলাদার, ইব্রাহিম, মহিপুর গ্রামের মো. ছোমেদ (৪৫), চাপলি গ্রামে মো. রাসেল (৩০), তালতলী থানার তালতলী গ্রামের ইসমাইল, পটুয়াখালী সদরের দক্ষিণ বড়বিঘা গ্রামের মো. শরিফ মিয়া ও বাগেরহাটের মোল্লাহাটের কোদালীয়া গ্রামের মো. শফিকুল খানসহ (২০) ২২জন।
আরও পড়ুন:
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। অভিযানকালে দুটি ট্রলার থেকে দড়ি বড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়। শাপলা পাতা মাছ শিকারও নিষিদ্ধ।
আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বন সংরক্ষক মশিউর রহমান।





