Recent event

ঢাকাতে উষ্ণতার আভাস; বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর ভবন
আবহাওয়া অধিদপ্তর ভবন | ছবি: সংগৃহীত
0

রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রাও আগের দিনের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের প্রথমার্ধের এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন:

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিলো ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যো দয়হবে ভোর ৬টা ২৭ মিনিটে।

এফএস