Recent event

সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ; নিহত ১

সাঁথিয়া থানা
সাঁথিয়া থানা | ছবি: এখন টিভি
0

পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আবু তালেবের ছেলে আটককৃত ময়েন উদ্দিন (৪৫) দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।

এসময় আলমের পিতা আব্দুল গফুর (৭০) গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহত ব্যক্তির ছেলে আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের আব্দুল গফুর নামে একব্যক্তি নিহত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।’

এসএস