প্রজ্ঞাপনে বলা হয়েছে, আতিকুর রহমান রুমনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে নিয়োগ দেয়া হয়েছে।
আরও পড়ুন:
নিয়োগের এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে। যোগদানের তারিখ হতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা অথবা তিনি যত দিন চাইবেন, ততোদিন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
জনস্বার্থে জারি করা এ নিয়োগের অন্য শর্তাবলি পরবর্তী সময়ে আনুষ্ঠানিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হবে।





