জামায়াত ও আ.লীগের ‘পুরাতন প্রেম’ জাগ্রত হয়েছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক সম্পর্ককে ইঙ্গিত করে কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত ও আওয়ামী লীগের ‘পুরাতন প্রেম’ ছিলো এবং সেই প্রেম এখন আবারও জাগ্রত হয়েছে।

আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিকে সকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ঝিনাইদহ সফরকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়ে রাশেদ খান বলেন, ‘নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে জনগণের ধারণা স্পষ্ট। নির্বাচনে যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তবে তা জামায়াতে ইসলামী ও এনসিবি’র পক্ষেই হয়েছে।’

চলতি রাজনৈতিক প্রেক্ষাপট ও জনমতের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ বিশ্বাস করে না যে ড. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম জনগণের প্রকৃত ভোটে জিতে জাতীয় সংসদে গিয়েছেন।’

জেআর